ঢাকা ১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন আসিফ মাহমুদ

by Abid

ঢাকা-১০ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (১২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি জানান, ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউমার্কেট এবং কামরাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত এই আসনে তিনি প্রচলিত রাজনৈতিক কাঠামোর বাইরে দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চান।

ভিডিও বার্তায় আসিফ মাহমুদ বলেন, তার পেছনে নেই কোনো বড় রাজনৈতিক দলের সমর্থন, নেই বিশাল কর্মী বাহিনী বা প্রচলিত ব্যবস্থার মতো বিপুল অর্থায়ন। জনগণের সহযোগনাই হবে তার একমাত্র শক্তি, এবং নির্বাচিত হলে তার দায়বদ্ধতাও থাকবে শুধু তাদের প্রতিই।

বিজ্ঞাপন
banner

এ সময় সংস্কারের প্রতি সমর্থন জানাতে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি শুধু সংসদ সদস্য পদপ্রার্থী নই, গণভোটেরও প্রার্থী। এতোগুলো প্রাণের বিনিময়ে দেশ সংস্কারের যে সুযোগ এসেছে, তা বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন।

এর আগে, তফসিল ঘোষণার (১১ ডিসেম্বর) আগের দিন অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ও মাহফুজ আলম পদত্যাগ করেন। পদত্যাগের পর তাদের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে নানা জল্পনা তৈরি হলেও আজকের ভিডিও বার্তায় আসিফ মাহমুদ সজীব স্পষ্ট করেছেন যে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে অংশ নিচ্ছেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222