বাংলাদেশে দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের উদ্যোগে আয়োজিত গণপ্রতিরোধ সমাবেশে তিনি এ বক্তব্য দেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, গুলি শুধু ওসমান হাদির মাথার ভেতর দিয়ে যায়নি, বাংলাদেশের প্রতিটি মানুষের বিবেকের ভেতর দিয়ে গেছে। গত ১৭ বছর যারা আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে, তারাই এখন ভিন্ন ভিন্ন পরিচয়ে—টকশোর বুদ্ধিজীবী, নাট্যকর্মী কিংবা সাংস্কৃতিক কর্মী হিসেবে—আবার সক্রিয় হয়ে উঠছে।
তিনি আরও বলেন, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, পেশাজীবী বা বুদ্ধিজীবীর মাধ্যমে দিল্লির আধিপত্য এই বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। এই দেশে দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়া হবে।
এআইএল/
