যশোরে কথা কাটাকাটির জেরে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

যশোর সদরে প্রকাশ্যে শহিদ নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাগলাদাহ গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শহিদ (৪০) পাগলাদহ গ্রামের বছির উদ্দিনের ছেলে।

বিজ্ঞাপন
banner

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পাগলাদাহ এলাকায় শহিদের বাড়ির সামনে রহমানের দোকানের মোড় নামক স্থানে অবস্থান করছিলেন তিনি। এ সময় পূর্ব বিরোধের জেরে একই গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা শহিদকে ছুরিকাঘাত করে ফেলে রেখে পালিয়ে যায়। আহত অবস্থায় শহিদের বাবা বছির তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনদের অভিযোগ, একই গ্রামের পিয়াস (২৪), আলিফ (১৮), ইরান (২৪) ও রিয়াজ (২৫) এ ঘটনার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছে।

যশোর কোতোয়ালি থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, “পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করা হবে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222