খুলনায় সন্ধান পাওয়া গেলো অবৈধ অস্ত্র কারখানার

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

খুলনার জোড়াগেট এলাকায় অবৈধ অস্ত্র তৈরির একটি গোপন কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এখানে অস্ত্রের বিভিন্ন পার্টস তৈরি করা হতো। গতকাল শনিবার রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখার একটি টিম কারখানাটিতে অভিযান চালায়।

বিজ্ঞাপন
banner

কেএমপির ডেপুটি কমিশনার (সাউথ) মো. তাজুল ইসলাম জানান, গোয়েন্দাদের কাছে আগে থেকেই তথ্য ছিল ওই এলাকায় একটি অস্ত্র তৈরির কারখানা রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির ছাঁচ, সিসা, ট্রিগার, ট্রিগার গার্ডসহ প্রায় ৩০–৩৫টি অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তিনি বলেন, “নগরের এত কাছে অস্ত্রের কারখানা থাকা অত্যন্ত উদ্বেগজনক।”

আটক ব্যক্তিরা হলেন- নজরুল ইসলাম, কর্মচারী শহিদুল, পিকলু ও আকবর আলী। তাঁদের মধ্যে নজরুল দোহা আয়রন ফাউন্ডার নামের একটি কারখানার মালিক, বাকিরা অস্ত্র তৈরির কারিগর বলে জানিয়েছে পুলিশ।

কেএমপির উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “ডিবির কাছে তথ্য ছিল যে জোড়াগেট এলাকায় অস্ত্র তৈরির একটি কারখানা রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সরঞ্জাম ও যন্ত্রাংশ উদ্ধার করা হয়। উদ্ধার করা যন্ত্রাংশগুলো অ্যাসেম্বল করলে ৩০টির মতো অস্ত্র তৈরি করা সম্ভব। এগুলোর মধ্যে ওয়ান শুটার গান ও পিস্তলের যন্ত্রাংশ রয়েছে। এসব যন্ত্রাংশের ফিনিশিংয়ের জন্য তাঁদের আলাদা আরেকটি সেক্টর রয়েছে। সেখানে ফিনিশিং শেষে পূর্ণাঙ্গ ওয়ান শুটার গান ও পিস্তল তৈরি করা হতো।”

ডিবির ওসি তৈমুর ইসলাম জানান, “অস্ত্র তৈরির কারিগরকে ঈশ্বরদী থেকে আনা হয়েছে। জোড়াগেট এলাকায় অস্ত্রের বিভিন্ন পার্টস তৈরি করা হলেও চূড়ান্ত সংযোজন করা হতো অন্য একটি স্থানে। এসব অস্ত্র খুলনা, যশোর ও সাতক্ষীরা অঞ্চলে সন্ত্রাসী ও জলদস্যু চক্রের কাছে সরবরাহ করা হতো।” তিনি আরো জানান, “অভিযান অব্যাহত রয়েছে এবং পরে বিস্তারিত জানানো হবে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222