দৌলতপুর উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, ভ্যানচালক গ্রেফতার

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের একটি গ্রামের ১৩ বছরের এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে শাকির হোসেন (৩৬) নামের একজন ভ্যানচালককে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ। রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়েছে। শাকির হোসেন উপজেলার হাসানপুর গ্রামের জাফের আলীর ছেলে।

বিজ্ঞাপন
banner

সূত্রে জানা গেছে, মাদ্রাসাছাত্রী ঝাউদিয়া একটি মাদ্রাসায় আবাসিক হোস্টেলে থেকে লেখাপড়া করে। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বাড়ি থেকে শাকির হোসেনের ভ্যানযোগে ওই ছাত্রী মাদ্রাসায় যাচ্ছিলো। পথে ভ্যান থেকে নামিয়ে ঝাউদিয়ার একটি গোরস্থানের নির্জন স্থানে নিয়ে যায় এবং তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ভ্যানচালক শাকির হোসেন বিষয়টি কাউকে না জানানোর জন্য মাদ্রাসাছাত্রীকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে মাদ্রাসায় পৌঁছে দেয়।

এ বিষয়ে মাদ্রাসাছাত্রী ভয়ে কাউকে কিছু না জানিয়ে মাদ্রাসা থেকে ফিরে তার পরিবারের কাছে বিষয়টি জানায়। শনিবার রাতেই ওই ছাত্রীর বাবা বাদী হয়ে দৌলতপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে রোববার দুপুরে ভ্যানচালক শাকির হোসেনকে গ্রেফতার করে।

এ বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. আরিফুর রহমান জানান, “মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে ভ্যানচালক শাকির হোসেনকে গ্রেফতার করা হয়েছে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222