জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার পুনর্ব্যক্ত করে একটি প্রস্তাব বিপুল সংখ্যাগরিষ্ঠতায় অনুমোদিত হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে, প্রস্তাবটির পক্ষে ১৬৪টি দেশ ভোট দেয়, বিপক্ষে ভোট দেয় ৮টি দেশ। এ সময় ৯টি দেশ ভোটদানে বিরত থাকে।
এদিকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধকে ফিলিস্তিনি জনগণের চূড়ান্ত আকাঙ্ক্ষা বলে মন্তব্য করেছেন হামাসের জ্যেষ্ঠ নেতা ওসামা হামদান। আরব গণমাধ্যমের বরাতে জানা যায়, গাজা থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা পুরো ফিলিস্তিনি জনগণের ইচ্ছা।’
তিনি আরও দাবি করেন, দখলদার ইসরায়েলি সরকার সব ফিলিস্তিনির শত্রু এবং ভবিষ্যতে বিশ্ব হামাসের একটি শক্তিশালী প্রশাসনিক কাঠামো দেখতে পাবে।
হামদান আরও বলেন, গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে ৪০০ এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সূত্র: ডেইলি জং।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
