বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় রেকর্ড ভাঙা ভিড়

by Abid

মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় দেখা গেছে অভূতপূর্ব জনসমাগম। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকেই লাখো মানুষের ঢলে স্মৃতিসৌধ প্রাঙ্গণ জনসমুদ্রে রূপ নেয়, যা স্বাধীনতার ৫৪ বছরের ইতিহাসে নজিরবিহীন বলে দাবি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদন শেষে সাধারণ মানুষের জন্য স্মৃতিসৌধের প্রধান ফটক খুলে দেওয়া হলে মুহূর্তের মধ্যেই হাজার হাজার মানুষ ভেতরে প্রবেশ করে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদিতে ফুল দেওয়ার দীর্ঘ সারি তৈরি হয়, যা মহাসড়ক পর্যন্ত এক কিলোমিটারেরও বেশি এলাকায় ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন
banner

সকাল পেরিয়ে দুপুর, এমনকি বিকেল পর্যন্ত মানুষের আগমন থামেনি। দুপুরের পর স্মৃতিসৌধে পরিবার-পরিজন নিয়ে আসা দর্শনার্থীর সংখ্যা ছিল বেশি। শিশু-কিশোর, তরুণ-তরুণী থেকে শুরু করে বয়স্কদের উপস্থিতিতে পুরো এলাকা ছিল মুখর। প্রায় ৮৪ একর আয়তনের স্মৃতিসৌধ চত্বরে কোথাও দাঁড়ানোর জায়গা পাওয়া যাচ্ছিল না। শহীদ বেদি, মিনারসংলগ্ন সবুজ চত্বর, হেলিপ্যাড এলাকার লেকপাড় ও মুক্তমঞ্চ—সবখানেই উপচে পড়া ভিড় দেখা গেছে।

অতিরিক্ত মানুষের চাপের কারণে মোবাইল নেটওয়ার্কেও বিঘ্ন ঘটে। ইন্টারনেটের গতি কমে যাওয়ায় অনেক দর্শনার্থীকে অসন্তোষ প্রকাশ করতে শোনা যায়।

স্মৃতিসৌধ কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাধীনতার পর এত বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি তারা আগে কখনো দেখেনি।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222