বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় ১ নারী আটক

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজ্ঞাপন
banner

মঙ্গলবার সন্ধ্যায় মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুসী ইমদাদুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাঘাডাঙ্গা বিওপির টহল দল সীমান্তে অভিযান চালিয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে গমনকালে এক নারীকে আটক করা হয়। অপরদিকে, মেদিনীপুর ও উথলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে আসামিবিহীন ৭৪৪ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান বলেন, “আটক নারীকে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারে পাঠানো হবে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222