চট্টগ্রামের বাঁশখালীতে ২ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রামে বাঁশখালীতে বিজয় দিবসে প্রশাসনের ব্যস্ততা চলছিলো। এই ফাঁকে ইয়াবা পাচার করছিল এক যুবক। গোপন সংবাদের ভিত্তিতে দুই হাজার পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পাচারের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

বিজ্ঞাপন
banner

মঙ্গলবার (১৬) ডিসেম্বর ভোরে উপজেলার গুনাগরী বাঁশখালী সাতকানিয়া রোডের মুখে কাটাবন নামীয় ফাস্টফুডের দোকানের সামনে পাকা রাস্তার ওপর চেকপোস্টে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার যুবক হলেন- বাঁশখালী উপজেলার খানখানাবাদ এলাকার মো. শাহাদাত রশিদের ছেলে সাইফুল ইসলাম (২৪)।

বাঁশখালী থানার ওসি খালেদ সাইফুল্লাহ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222