নীলফামারীতে আওয়ামী লীগের চার নেতা আটক

by Abid

নীলফামারীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চারজন নেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।

বিজ্ঞাপন
banner

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আজগর আলী (৬৫), সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মো. গোলজার হোসেন (৪৬), ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক এন্তাজুল হক (৬০) এবং একই উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আলাউদ্দিন (৪৫)।

জেলা পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নাশকতাসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222