ফরিদপুরের সদরপুর উপজেলায় অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

ফরিদপুরের সদরপুর উপজেলার সাব-রেজিস্টার অফিসের পাশে রাস্তার ঢালে পরে ছিল আনুমানিক ২৫ বছরের অজ্ঞাত যুবতীর লাশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলার সাব রেজিস্টার অফিসের পাশে রাস্তার ঢাল থেকে মরদেহ উদ্ধার করে সদরপুর থানা পুলিশ।

বিজ্ঞাপন
banner

উপস্থিত স্থানীয় দোকানদাররা জানান, শুক্রবার সকাল ১০ টার দিকে এক নারী রাস্তার পাশে কচুর লতি তুলতে গেলে হাত বাধা অবস্থায় মরদেহ দেখতে পেয়ে চিৎকার দেয়। তার ডাক চিৎকারে স্থানীয়রা জড়ো হয়ে ৯৯৯ ফোন দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে সদরপুর থানা পুলিশ।

স্থানীয় দোকানদার ফারুক বিশ্বাস বলেন, “গত দুইদিন আগে গভীর রাত পর্যন্ত মানসিক ভারসাম্যহীন এক মেয়ে এদিক দিয়ে ঘোরাফেরা করতো এবং অসংলগ্ন কথা বার্তা বলতেছিল, ধারনা করা হচ্ছে লাশটি তার হতে পারে।”

সদরপুর থানার সাব ইন্সপেক্টর মামুনুর রশীদ জানান, “অজ্ঞাত নারীর লাশের বয়স আনুমানিক ২০/২৫ বছর হবে। তার মুখে ক্ষত চিহৃ রয়েছে।”

ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভাংগা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউন দীপু।
সদরপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আল মামুন শাহ বলেন, “মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222