যাত্রাবাড়ীতে মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

by Fatih Work

রাজধানীর যাত্রাবাড়ীতে মাদরাসাতুল ইত্বকান মাদ্রাসার ওয়াশরুম থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় যাত্রাবাড়ীর মাদরাসাতুল ইত্বকানে ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন
banner

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় শিক্ষার্থীর পরিবার যাত্রাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। পরিবারের সদস্যদের দাবি, এটি আত্মহত্যা নয়; বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের ভাষ্য অনুযায়ী, শিক্ষার্থীর গলায় নখের আঁচড়ের চিহ্ন পাওয়া গেছে, যা সন্দেহ আরও জোরালো করেছে।

অন্যদিকে,মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে ওই শিক্ষার্থী।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তের ফলাফলের ভিত্তিতেই ঘটনার প্রকৃত সত্য উদঘাটন করা হবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222