আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ঢাকা-১০ আসনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টায় ধানমন্ডি থানা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন।
উল্লেখ্য, ঢাকা-১০ আসনে (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ) বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। এ আসনে জামায়াতের প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকার। তিনি জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখন পর্যন্ত এই আসনে প্রার্থী ঘোষণা করেনি।
এআইএল/
