বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী নাসির আল ফরিদীর মনোনয়ন সংগ্রহ

by Fatih Work

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ,  নরসিংদী (মনোহরদী) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী-৪ (মনোহরদী–বেলাব) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক নাসির আল ফরিদী মনোহরদী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বিজ্ঞাপন
banner

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মোহাইমিন আল জিহান-এর কাছ থেকে রিকশা প্রতীক বরাদ্দসংবলিত মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় খেলাফত মজলিসের স্থানীয় নেতাকর্মীরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে একই আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। গত বৃহস্পতিবার বিএনপি মনোনীত এমপি প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুল-এর পক্ষে মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আমিনুর রহমান সরকার দোলন মনোনয়নপত্র সংগ্রহ করেন। একই দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা ছাইফুল্লাহ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা মো. জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র সংগ্রহ করেন। সব মনোনয়নপত্রই মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মোহাইমিন আল জিহান-এর কাছ থেকে সংগ্রহ করা হয়।

ক্রমেই বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে নরসিংদী-৪ (মনোহরদী–বেলাব) আসনে নির্বাচনী মাঠ সরগরম হয়ে উঠছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222