নাশকতা মামলার আসামি যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় যুবলীগ নেতা জহুরুল ইসলাম ভুট্টু ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবিদ আল হাসান সৈকতকে গ্রেপ্তার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। গ্রেপ্তারকৃত- আবিদ আল হাসান সৈকত জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং জহুরুল ইসলাম ভুট্টু উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক ছিলেন।

বিজ্ঞাপন
banner

শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় ও রাতে শহরের আড়াইআনী বাজারস্থ অগ্রদূত সংঘ এবং উত্তর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গেল বছরে ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পরপরই শহরের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনায় আওয়ামী লীগের কতিপয় নেতাদের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি রেখে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222