মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় শেষ হচ্ছে আজ

by Abid

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার নির্ধারিত সময় আজ শেষ হচ্ছে। রোববার দিনভর দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।

নির্বাচন কমিশনের তথ্যমতে, সারাদেশে এখন পর্যন্ত প্রায় তিন হাজার প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। প্রার্থীরা নিজ নিজ জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাদের প্রস্তাবক ও সমর্থকরাও উপস্থিত ছিলেন। অনেক প্রার্থী ও সমর্থক সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা ব্যক্ত করেন।

বিজ্ঞাপন
banner

ইসি কর্মকর্তারা জানান, ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। ওই সময়সীমা শেষ হলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। কোনো আসনে একই রাজনৈতিক দল থেকে একাধিক প্রার্থী মনোনয়ন জমা দিলে নির্ধারিত সময়ের মধ্যেই দলের পক্ষ থেকে একজনকে চূড়ান্ত করা হবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222