বেগম জিয়ার জন্য নারায়ণগঞ্জের জামিয়া কারিমিয়া মাদরাসায় ৪১ খতম কুরআন তিলাওয়াত

by amirulislamluqman20@gmail.com

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পুরো দেশে শোকের ছায়া নেমে এসেছে। বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি দেশের নানা শ্রেণি-পেশার মানুষ বেগম খালেদা জিয়ার জন্য শোক প্রকাশ করছেন। তার রুহের মাগফিরাত কামনায় বিভিন্ন ইবাদত-বন্দেগী পালন করছেন।

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এবার নারায়ণগঞ্জের ফতুল্লায় অবস্থিত জামিয়া কারিমিয়া মাদরাসায় ৪১ বার কুরআন খতমের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

জামিয়া কারিমিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবু সায়েম খালেদ ৩৬নিউজকে জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে আমাদের মাদরাসার হাফেজ ছাত্ররা ৪১ খতম কুরআন পাঠ করেছে। আমরা মহান আল্লাহ তাআলার নিকট আশা করছি, বেগম খালেদা জিয়া দেশের সেবা, জনগণের কল্যাণ ও ইসলামের খেদমতে যেসব কাজ করেছেন, এসবের কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। জান্নাতের উঁচু মর্যাদা দান করবেন।

আমাদের জামিয়া কারিমিয়া মাদরাসার হাফেজ ছাত্ররা তার জন্য কুরআন খতম করেছে, এর সওয়াব তার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ।

মাওলানা আবু সায়েম খালেদ আরো জানান, তার ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। জাতির ইতিহাসের এই মহিরুহ নেত্রীর সব অবদান গভীরভাবে স্মরণ করছি। খালেদা জিয়ার জীবন ছিল সংগ্রামের এক মহা ইতিহাস। ৩ বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশ-জাতির উন্নতি ও সমৃদ্ধিতে অনন্য ভূমিকা পালন করেছেন। আমি এই মহীয়সী নারীর আত্মার মাগফিরাত ও জান্নাতের জন্য দোয়া করি।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222