ইসলামি মানবিক শিক্ষার অংশ হিসেবে “জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ” আজ (৩১ ডিসেম্বর, ২০২৫) খুলনার শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে। দীর্ঘদিন ধরে জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে এই দাওয়াতি ও মানবিক সংগঠন।
শীতের তীব্রতা বৃদ্ধির প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘব করা এবং তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। কম্বল বিতরণ করেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া।
এই সময় উপস্থিত ছিলেন খুলনা শাখার সভাপতি মুফতী জাকির হুসাইন, সেক্রেটারি মুফতী রকিব উদ্দিন, খুলনা বাগমারা জামে মসজিদের খতীব মুফতী মানযুর আহমাদ, দারোগারভিটা বাইতুন নাজাত জামে মসজিদের খতীব মুফতী রবিউল ইসলাম রাফে, রাজাপুর শাহী জামে মসজিদের খতীব মুফতী জুনাইদ আহমাদ এবং অন্যান্য ইমাম, খতীব ও দায়িত্বশীলগণ।
স্থানীয় জনগণ জাতীয় ইমাম পরিষদের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
হাআমা/
