অপারেশন ডেভিলহান্টে নাশকতা মামলার পলাতক আসামি আ.লীগ নেতা গ্রেফতার

by Fatih Work

সুনামগঞ্জের ছাতক উপজেলায় চলমান অপারেশন ডেভিলহান্ট ফেইজ-২–এর অভিযানে নাশকতা মামলার পলাতক আসামি ও ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) এক নেতাকে গ্রেফতার করা হয়েছে।

চরমহল্লা ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ওয়াসিম উদ্দিনকে (৩৬) বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

বিজ্ঞাপন
banner

গ্রেফতার ওয়াসিম উদ্দিন উপজেলার চরমহল্লা ইউনিয়নের গারুচড়া গ্রামের লাল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, অপারেশন ডেভিলহান্ট–এর অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। অভিযানে তাকে গ্রেফতার করার পর শুক্রবার দুপুরে নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়।

ছাতক থানার ওসি মিজানুর রহমান বলেন, “গ্রেফতার ওয়াসিম উদ্দিন দীর্ঘদিন পলাতক ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।” ওসি আরও জানান, “এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষায় অপারেশন ডেভিলহান্টের কার্যক্রম অব্যাহত থাকবে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222