কম্পিউটার স্কুলের উদ্যোগে আইটি প্রশিক্ষণ সম্পন্ন করা ১৫০ জনের বেশি মাদরাসা শিক্ষার্থীর মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে এসব সার্টিফিকেট তুলে দেওয়া হয়। ডিজিটাল স্কিল ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণের চারটি ভিন্ন ক্যাটাগরির কোর্সে অংশ নেওয়া শিক্ষার্থীরা এ সার্টিফিকেট অর্জন করেন।
কোর্সগুলো হলো—অফিস অ্যাপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট এবং ভিডিও এডিটিং। এসব প্রশিক্ষণের মেয়াদ ছিল ২ মাস, ৩ মাস ও ৬ মাস।
কম্পিউটার স্কুলের ফাউন্ডার মাহমুদুল হাসান মাসুম জানান, প্রশিক্ষণ শেষে প্রদত্ত সার্টিফিকেটগুলো ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুসরণ করে প্রস্তুত করা হয়েছে, যা শিক্ষার্থীরা ভবিষ্যতে কর্মক্ষেত্রে নিজেদের দক্ষতার প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারবেন। এছাড়া সরকারি-বেসরাকরি প্রতিষ্ঠানে উজ্জল ভবিষ্যতের জন্যে কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরীক্ষার মাধ্যমে সার্টিফিকেটের ব্যবস্থা রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি দেওয়া, নতুন শিক্ষার্থীদের প্রশিক্ষণে আগ্রহী করে তোলা এবং দক্ষতা উন্নয়নে আরও উৎসাহিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য।
উল্লেখ্য, কম্পিউটার স্কুল ২০১৯ সাল থেকে নিয়মিতভাবে দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে।
টিএইচএ/
