কবিতা: কেউ

by Fatih Work
>>নাজমুল হুদা মজনু

কেউ যায় ভ্রমণে
শীতের আমেজে
শ্রমজীবী সঙ্কটে
তার কাজ কামে যে

কারো গায়ে পশমি
কাশ্মিরি কম্বল
অভাবী কেঁপে মরে
ছিঁড়া কাঁথা সম্বল

বিজ্ঞাপন
banner

কিছু যুব তরুণেরা
সুর তোলে গিটারে
হট কেক কফি খায়
বৈদ্যুতিক হিটারে

প্রবীণরা শুয়ে বসে
স্মৃতিগুলো হাতড়ায়
বয়সের ভারে কাবু
সেবাহীন কাতরায়

দিন বদল শপথে
ছিলে যারা মিছিলে
সারাটা দেশজুড়ে
কত প্রিয় মুখ ছিলে

জনতাকে সাথে নিয়ে
চেয়েছিলে সমতা
আজ সব ভুলে গিয়ে
চাও বুঝি ক্ষমতা

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222