রাজধানীর পল্টন মডেল থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৬ জনকে গ্রেফতার করেছে পল্টন মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মো. ফারুক হোসেন খান (৪৬), ২। মো. খোকন আলী আকন্দ (৪১), ৩। মো. আবুল কালাম (৪০), ৪। মো. কামরুল ইসলাম (২৪), ৫। মো. ফয়সাল হাসান রনি (৪২), ৬। মো. ওমর (২১), ৭। মো. আরিফ মিয়া (৩৫), ৮। মো. সাইম ওরফে সজল (২২), ৯। সিলন মিয়া (৩০), ১০। মো. বুলবুল (২৮), ১১। মো. সোহান (২২), ১২। মো. শামসুল ইসলাম (৪৯), ১৩। মো. শ্যামল (৫০), ১৪। মো. শাওন হাসান (১৯), ১৫। মো. রাকিব হোসেন ব্যাপারী (২৭) ও ১৬। ফনি গাজী (২৬)।
পল্টন মডেল থানা সূত্রে জানা যায়, রবিবার (১১ জানুয়ারি) পল্টন মডেল থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৬ জনকে গ্রেফতার করে। এবং বিজ্ঞ আদালতে প্রেরণ করে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএআর/
