121
ঢাকাই সিনেমার নায়িকা পূর্ণিমা পবিত্র মক্কায় ওমরাহ পালন করেছেন।
গতকাল সোমবার (১২ জানুয়ারি) নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি প্রকাশ করেন পূর্ণিমা। মদিনায় যাওয়ার পথে জেদ্দা মেট্রো রেলস্টেশনে তোলা পূর্ণিমার ছবিগুলো প্রশংসা কুড়াচ্ছে নেটিজেনদের।
ছবিতে দেখা যায়, আবায়া ডিজাইনের বোরকা পরেছেন অভিনেত্রী। কালো বোরকার সঙ্গে পরেছেন সাদা হিজাব। ক্যাপশনে পূর্ণিমা ওমরাহ পালন শেষে নিজের অনুভূতি জানান। লেখেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’
এআইএল/
