ঢাকা-১৮ আসনের বিএনপি প্রার্থীর ব্যতিক্রমী চিরকুট

by Abid

প্রচারণা শুরুর আগেই ভোটারদের দৃষ্টি কাড়তে ব্যতিক্রমী কৌশল নিচ্ছেন বিএনপির প্রার্থীরা। দেশজুড়েই চলছে এমন নানা উদ্যোগ। এরমধ্যে ব্যাতিক্রমী এক কান্ড ঘটালেন, ঢাকা-১৮’তে ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।

নির্বাচনী প্রচারের অংশ হিসেবে তিনি অফিসিয়াল প্যাডে লেখা একটি চিঠির সঙ্গে আলাদা করে যুক্ত করেছেন ‘স্যরি’ ও ‘ধন্যবাদ’। জনপ্রতিনিধি হওয়ার দৌড়ে থাকা এই প্রার্থী কার্যত ক্ষমাপত্র পৌঁছে দিচ্ছেন নিজ এলাকার বাসিন্দাদের দরজায়। নির্বাচনী সময় নেতাকর্মী ও সমর্থকদের অতিরিক্ত উপস্থিতিতে যেন উত্তরার ৯ নম্বর সেক্টরের আবাসিক এলাকার মানুষ কোনো ভোগান্তিতে না পড়েন—সে বিষয়েই আগাম সতর্কতা জানানো হয়েছে চিঠিতে। পাশাপাশি নির্বাচিত হওয়ার আগেই জনগণের কাছে নিজের দায়বদ্ধতার বার্তাও তুলে ধরেছেন তিনি।

বিজ্ঞাপন
banner

ঢাকা–১৮ সংসদীয় আসনের আওতায় রয়েছে উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত ও তুরাগ থানা। রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার এই আসন, যার মাধ্যমে দেশের ২৭টি জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ স্থাপিত হয়। বিমানবন্দর, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র হওয়ায় এই এলাকার ভোটারদের প্রত্যাশা ও আগ্রহ তুলনামূলকভাবে বেশি।

বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও এ আসনে দলীয় প্রার্থীকে সংসদ সদস্য হিসেবে দেখতে আগ্রহী। ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন জানান, স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি অঞ্চলভিত্তিক সমস্যার সমাধান এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করতে চান।

এই আসনে বিএনপির প্রার্থীর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ দলীয় জোটের প্রার্থী, এনসিপির আরিফুল ইসলাম আদীব। ফলে ঢাকা–১৮ আসনে লড়াইটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবে বলে ধারণা করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222