কবিতা: একটা চাদর

by Fatih Work
নাজমুল হুদা মজনু >>>
ছিন্নমূল পথশিশু সুবিধাবঞ্চিত
নেই তার টাকা, সম্পদ সঞ্চিত।
বাবা-মা নেই তো, পরিচয় হীন
ফুটপাথে পড়ে থাকে রাত্রদিন।
পরনে ছেঁড়া ফাটা ময়লা জামা
চুপচাপ চেয়ে থাকে নেই হাঙ্গামা।
নিয়মিত হয় না নাওয়া-খাওয়া
ভুলেছে জীবনে চাওয়া পাওয়া।
দুর্যোগ দুর্ভোগে পাশে কেউ  নেই
খুজলি-পাঁচড়া সারা শরীরেই।
রক্ত-পুঁজমাখা গায়ে গন্ধ ভরা
অভাব অনটনে যেন আধমরা।
শখ আহ্লাদ সাধ সব তার শেষ
চেনে না মাতৃভূমি বোঝে না দেশ।
মায়া-মমতাবিহীন পরগাছা প্রাণ
পায় না কখনো সুখ-স্বস্তির ঘ্রাণ।
অসহায় নাগরিক আঁধার চারপাশ
রাজপথে পড়ে থাকা জীবন্ত লাশ
অধিকার হারা সে চায় না আদর
চায় শুধু এই শীতে একটা চাদর।
এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222