সেনাবাহিনীর অভিযানে চট্টগ্রামে দুই ‘সন্ত্রাসী’ অস্ত্রসহ গ্রেফতার

by Fatih Work

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্রসহ একাধিক মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে উপজেলার বেংগুরা এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন
banner

বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেল বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ এ অভিযানে চারটি বিদেশি শট গান, দুটি বিদেশি পিস্তল, ১৩ রাউন্ড এমোনিশন ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির উপকরণসহ শীর্ষ সন্ত্রাসিকে গ্রেফতার করা হয়।”

সেনাবাহিনী অভিযান শুরু করলে সন্ত্রাসীরা টের পেয়ে পুকুরে ঝাপ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদের চারদিকে ঘিরে ফেলে গ্রেফতার করা হয়। গ্রেফতার সালাউদ্দিন রুমির বিরুদ্ধে অস্ত্র মামলাসহ ছয়টি মামলা এবং সাইফুল ইসলামের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।

এরা বিগত নির্বাচনসহ বিভিন্ন সময় অস্ত্র ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে সেনাবাহিনী। এছাড়া দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করে তা বেচাকেনার ব্যবসার সঙ্গেও জড়িত।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222