184
নাজমুল হুদা মজনু >>>
দিনভর দৌড়ঝাঁপ অবসর খুব কম
নামাজের সময় নেই ব্যস্ত হরদম।
ঘরে ফিরে মোবাইলে কাটায় রাত্রি
ঘুমভাব নিয়ে ভোরে অফিসের যাত্রী।
কাজকর্মে অনীহা তবু সই ফাইলে
পিয়নের বারো বাজে বসের গাইলে।
নিউ মডেলের গাড়ি ডুপ্লেক্স বাড়ি
সিঙ্গাপুর ব্যাংকক প্রায় দেয় পাড়ি।
দেশী-বিদেশী যত সভা সমিতিতে
স্যুট টাই পরে দেখি বক্তৃতা দিতে।
ধরাকে সরা ভাবে সরকারি আমলা
অন্যের জমিতে বাবা দেয় কামলা।
সঙ্গী যে চেলাবেলা হোমরা চোমরা
প্রতি বছর করে সে হজ ও ওমরাহ।
হালাল আয় ছাড়া ইবাদাত হয় না
কেনা হয় ম্যাডামের স্বর্ণের গয়না।
লেখক: সাহিত্যিক ও ছড়াকার
এনএ/
