215
নাজমুল হুদা মজনু >>>
দুর্বল পেয়ে মারে গরিবের শরীরে
রিকশা ঠেলাআলা হায় কী করিরে।
ধনীরা বলে— ভাড়া বেশি চাস ক্যান
অসহায় কয় স্যার যা খুশি তা দ্যান।
দুর্দিন কাটে না বিভেদের শাসনে
নেতারা ভোট চায় মিথ্যা ভাষণে।
যুগে-যুগে দেখছি কত ধোঁকাবাজি
ধূর্ত লোকজন সব কাজে কাজি।
বক্তৃতা-বিবৃতি মুখে ঝরে অমিয়
সুদ আদায়ে কেড়ে নেয় জমিও।
অপারগ অভাবী হাতে পায়ে ধরে
আর্তনাদ করে সে জালিমের চড়ে।
বাড়ি গাড়ি পদবি লুটেরার দখলে
বড় সাহেব বলে ভয় পায় সকলে।
শুকরিয়া নেই যে আল্লাহর নিয়ামতে
আমাদের কী হবে কঠিন কিয়ামতে।
এমএআর/
