বিসিবির পাশে পিসিবি, বয়কটের হুঁশিয়ারি দিয়ে আইসিসিতে চিঠি

by Fatih Work

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের মধ্যকার ক্রিকেটীয় স্নায়ুযুদ্ধ এবার নতুন মোড় নিল। নিরাপত্তার কারণে ভারতের মাটিতে খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনড় অবস্থানকে এবার সরাসরি সমর্থন জানাল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিশ্বখ্যাত ক্রিকেট সাময়িকী ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, পিসিবি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। চিঠিতে বর্তমান আঞ্চলিক ও রাজনৈতিক অস্থিতিশীলতার প্রেক্ষাপটে ভারতে সফর না করার যে সিদ্ধান্ত বিসিবি নিয়েছে, তাকে যৌক্তিক ও সঙ্গত বলে অভিহিত করা হয়েছে। পিসিবি এই চিঠির অনুলিপি আইসিসি বোর্ডের প্রতিটি সদস্যের কাছেও পৌঁছে দিয়েছে, যা বিশ্ব ক্রিকেটে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

বিসিবির স্পষ্ট দাবি, নিরাপত্তাহীনতার কারণে তারা ভারত ভেন্যুগুলোতে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না; এর পরিবর্তে তারা শ্রীলঙ্কায় ম্যাচগুলো সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে। এই জটিলতা নিরসনে গত ১৭ জানুয়ারি আইসিসির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকা সফর করলেও কোনো সমাধান আসেনি। বিসিবি তাদের অবস্থানে অটল থাকায় বিষয়টি এখন আইসিসি বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়।

বিজ্ঞাপন
banner

আজ বুধবার দুবাইয়ে আয়োজিত আইসিসি বোর্ড সভায় এ বিষয়ে চূড়ান্ত ফয়সালা হওয়ার কথা রয়েছে। তবে পাকিস্তানি গণমাধ্যমগুলোর দাবি, আইসিসি যদি বাংলাদেশের ন্যায্য দাবি উপেক্ষা করে এবং তাদের জোরপূর্বক ভারতে খেলতে বাধ্য করে, তবে সংহতি জানিয়ে পাকিস্তানও বিশ্বকাপ বয়কটের মতো কঠোর পথে হাঁটতে পারে। পিসিবি ইতিধ্যেই তাদের বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত রাখার ইঙ্গিত দিয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222