নাই বা বললাম

by Fatih Work

নাজমুল হুদা মজনু >>>

লেখা পড়া করে সে লজ্জায় মরে যে
হতে সে চাকুরে খোঁজে মামা কাকুরে।

বিজ্ঞাপন
banner

যার কোনো বড় মামা কী কাকা নাই
ব্যাংক চেক আর ধামা ভরা টাকা নাই।

উচ্চ ডিগ্রির নেই কোনো অভাব
উপরে চোখ রাখা অনেকের স্বভাব।

পাস করে বেরিয়ে চায় হাই জবটা
এক লাফে চায় সে একাকী সবটা।

এ দিকে সে দিকে ফাঁদ পাতা কত
এক দুই তিন নয় আছে শত শত।

কেউ কেউ খেটে মরে রাতদিনভর
দুঃখ-কষ্ট একাকার দুই সহোদর।

বুদ্ধিজীবী দেয় যে হাজারো যুক্তি
কবে হবে মানুষের বিভেদের মুক্তি।

নেতাদের কথা আর নাই বা বললাম
তাদের ব্যর্থতা ঢেকে রেখে চললাম।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222