বিদ্যুত লাইনের সংস্পর্শে ১০ম শ্রেণির ছাত্রের মৃত্যু

by Fatih Work

ফেনীর সোনাগাজী উপজেলায় ফুটবল খেলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সাঈদ হোসেন নুর (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত সাঈদ হোসেন নুর সাতবাড়িয়া গ্রামের ব্যবসায়ী নাছির উদ্দীনের ছেলে। সে মতিগঞ্জ রিয়াজ উদ্দিন মুন্সীর হাট কেরামতিয়া (আরএম হাটকে) উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ছিল।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের খেলার মাঠে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল নুর। খেলার একপর্যায়ে মাঠের এক পাশে থাকা বিদ্যুতের লাইনের সংস্পর্শে এলে সে বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইকবাল হোসেন বলেন, “হাসপাতালে আনার আগেই নুরের মৃত্যু হয়েছে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222