163
নাজমুল হুদা মজনু >>>
তুমি জমি দাও সাথে বীজ ধান
তোমার দয়া নিয়ামত অফুরান
ঘরবাড়ি বর-বধূ স্নেহের সন্তান
নাম যশ খ্যাতি কত শত সম্মান
আমি ভুল করি সকাল-সন্ধ্যায়
অপরাধ করি যখন যা মন চায়
তবু বেঁচে থাকি আশায় বুক বেঁধে
তোমারই দরবারে আকুল কেঁদে
দুনিয়ার সন্ধানে ব্যস্ততা হাজারো
আশা পুরায় না অগণন বাজারো
তোমার স্মরণে মনে আসে শান্তি
তোমার নাম নিলে দূর হয় ক্লান্তি
জীবন মৃত্যু প্রাণ তোমারই হাতে
অনুক্ষণ ক্ষমা করো অশ্রুপাতে
তুমি দয়ালু দাতা রহিম ও রহমান
প্রশংসা তোমার নিজ সত্তা সমান।
এনএ/