পঞ্চগড়ে ৪ দশকের ইমামতি শেষে ঘোড়ার গাড়িতে বিদায় সংবর্ধনা খতিবের

by Abid

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার উত্তর দর্জিপাড়া জামে মসজিদে টানা ৪০ বছরের বর্ণাঢ্য কর্মজীবন শেষে এক অনন্য ও আবেগঘন বিদায় সংবর্ধনা পেলেন মাওলানা মোহাম্মদ আব্দুস সালাম।

দীর্ঘ চার দশক নিষ্ঠার সঙ্গে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করা এই প্রবীণ আলেমের অবসরের মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে শনিবার (৩১ জানুয়ারি) রাজকীয় এক আয়োজন করে স্থানীয় মসজিদ কর্তৃপক্ষ ও মুসল্লিরা।

বিজ্ঞাপন
banner

উত্তর দর্জিপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে ৭৫ বছর বয়সী মাওলানা আব্দুস সালামকে প্রথমে ফুলসজ্জিত একটি প্রাইভেটকারে করে মসজিদে নিয়ে আসা হয়। সেখানে শিশুরা ফুল ছিটিয়ে তাকে বরণ করে নেয়। ১৯৮৬ সাল থেকে তিনি এই মসজিদে ধর্মীয় সেবা দিয়ে আসছিলেন। বয়সজনিত কারণে স্বেচ্ছায় অবসর নেওয়ার ঘোষণা দিলে তার দীর্ঘদিনের ত্যাগ ও সততার স্বীকৃতি দিতে এ আয়োজন করা হয়। বিদায়ী সভায় মসজিদ কমিটি তাকে সম্মাননা হিসেবে নগদ এক লাখ টাকা ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করে। শেষবারের মতো যোহরের নামাজে ইমামতি করার পর তিনি উপস্থিত সকলের সুস্থতা ও দেশবাসীর জন্য দোয়া করেন।

সব আনুষ্ঠানিকতা শেষে অবতারণা হয় এক অভূতপূর্ব দৃশ্যের। ফুলে সজ্জিত একটি ঘোড়ার গাড়িতে চড়িয়ে মোটরসাইকেল বহরের সঙ্গে তাকে বাড়ি পৌঁছে দেওয়া হয়। বিদায়ের এই ক্ষণে স্থানীয় নারী-পুরুষসহ আপামর জনতা আবেগপ্রবণ হয়ে পড়েন। নিজের বক্তব্যে মাওলানা আব্দুস সালাম বলেন, “আমি কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই কাজ করেছি; দীর্ঘ এই পথে কোনো ভুল হয়ে থাকলে সবাই ক্ষমা করবেন।” মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক খন্দকার শামসুজ্জোহা নিয়াজিদ জানান, দীর্ঘ ৪০ বছরের ঋণের কৃতজ্ঞতা প্রকাশ করতেই তারা এই বিরল সম্মানের আয়োজন করেছেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222