সঙদের তাড়াতেই হবে

by Fatih Work
নাজমুল হুদা মজনু >>>
আজ কেন এত হাসি ওই মুখটায়
দয়ামায়া ভরা যেন তার বুকটায়!
কেটেছে কত দিনরাত অনাহারে
কোনো দিন আসেনি কাছে ধারে।
পাশ কেটে সে চলে গেছে বহুবার
তবু আশ্বাস দেয়নি একটু বাঁচবার।
জামা-জুতা ছেঁড়া ময়লা দেখে যে
নাকে রুমাল দিয়ে চলে গেছে সে।
ডুপ্লেক্স দালান যেন নব্য রাজবাড়ি
আমদানি করা নিউ মডেলের গাড়ি।
বিলাসী জীবন যাপন সোনালি আশা
ডলারে লেনদেন খায় সব‌ই খাসা।
দামি সেন্ট আর কোট-টাই পরে সে
সিঙ্গাপুর থাইল্যান্ড ঘোরে কত যে।
এখন আতর মেখে পাঞ্জাবি চাদরে
গরিবের কাছে ঘেঁষে মেকি আদরে!
আর নয় তো ভুল করে দীর্ঘ নিঃশ্বাস
সেই বন্ধু আল্লাহকে যে করে বিশ্বাস।
আসন্ন নির্বাচনে জোট বেঁধে সবে
রঙমাখা সঙদের তাড়াতেই হবে।
এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222