জাপার কফিনে শেষ পেরেক মারার ডাক হাসনাতের

by Fatih Work

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “ভারতের বাংলাদেশ শাখা জাতীয় পার্টি না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। ইতোমধ্যে তারা মৃত, ১২ তারিখ তাদের জানাজা হবে। আপনারা আগামী ১২ ফেব্রুয়ারি ভারতীয় দালাল জাতীয় পার্টির কফিনে শেষ পেরেক মেরে জানাজা পড়িয়ে ফেলবেন।”

রবিবার (১ ফেব্রুয়ারি) রংপুর-৪ আসনে এগারো দলীয় জোটের প্রার্থী আখতার হোসেনের সমর্থনে এনসিপির নির্বাচনি পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা চাদাবাজ, টেন্ডারবাজদের থেকে টাকা নিয়ে নির্বাচন করতে আসিনি। আমরা ঋণখেলাপিদের জন্য জাহান্নাম হয়ে এসেছি।” তিনি আরো বলেন, “আমরা এমন মানুষদের ওপর ভরসা করতে চাই না, যাদের দীর্ঘ পরিকল্পনা নেই।” তিনি আরও বলেন, “মাদক দিয়ে যাদের জীবন চলে তাদের দিয়ে সমাজ ভালো কিছু পেতে পারে না। ভোটের আগের দিন যারা শাড়ি লুঙ্গি, টাকা নিয়ে আসবে তাদের ১২ তারিখ জবাব দিতে হবে।”

তিনি আরো যোগ করেন, “আপনি আমাদের জন্য ১০ দিন খাটবেন, আমরা ৫ বছর আপনার খাদেম হয়ে থাকবো।”

দুর্নীতি ও সংস্কার প্রসঙ্গে হাসনাত বলেন, “গণভোটে হ্যাঁ ভোট দেবেন। বিএনপি হ্যাঁ ভোটে অবস্থান নিয়েছে, গোপনে না ভোটের ক্যাম্পেইন করছে।”

ছাত্র শক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসানেরর সঞ্চালনায় নির্বাচনি পথসভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত, জাতীয় যুব শক্তির আহ্বায়ক এডভোকেট তারিকুল ইসলাম, এনসিপির যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন প্রমুখ।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222