পিএমকে’র উদ্যোগে রায়পুরায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

by Abid

বশির আহম্মদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-এর উদ্যোগে নরসিংদীর ভৈরব জোনের আলগী বাজার শাখায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) সকালে পিএমকে’র মাসব্যাপী ফ্রি চিকিৎসা কর্মসূচির অংশ হিসেবে এই ক্যাম্পের উদ্বোধন করেন সংস্থার উপ-প্রধান নির্বাহী দেওয়ান ফয়সাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপ-সহকারী পরিচালক সঞ্জয় কুমার বর্ধন এবং আলগী বাজার শাখা ব্যবস্থাপক মো. সবুজ আহমেদ।

বিজ্ঞাপন
banner

দিনব্যাপী পরিচালিত এই ক্যাম্পে চক্ষু, গাইনী, চর্ম, শিশু, সার্জারি ও মেডিসিন বিষয়ে অভিজ্ঞ চিকিৎসকগণ বিনামূল্যে পরামর্শ ও চিকিৎসা সেবা প্রদান করেন। বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে সেবায় নিয়োজিত ছিলেন ডা. বুশরা নূর তুসি, ডা. রিয়াজ মাহমুদ হুদা, ডা. মাইনুদ্দিন মজুমদার, ডা. মো. মুহিব সরকার, ডা. ফারজানা সুলতানা, ডা. ইশতিয়াক আহমেদ, ডা. মো. সুমন রহমান ও ডা. মহিউদ্দিন সুমন অনি। মেডিকেল ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন করতে সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন মো. ইসমাইল হোসেন ও মোহাম্মদ জীম সাগর।

সহকারী পরিচালক সঞ্জয় কুমার বর্ধন জানান, পিএমকে’র সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশব্যাপী মাসব্যাপী এই বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর আওতায় প্রতিটি শাখায় অভিজ্ঞ চিকিৎসকের ব্যবস্থাপত্র, বিনামূল্যে ঔষধ এবং চক্ষু রোগীদের জন্য প্রয়োজনীয় পাওয়ারের চশমা বিতরণ করা হচ্ছে। বিনামূল্যে মানসম্মত চিকিৎসা ও ঔষধ পেয়ে স্থানীয় উপকারভোগীরা সংস্থাটির প্রধান নির্বাহী কামরুন্নাহার, উপ-প্রধান নির্বাহী দেওয়ান ফয়সাল এবং পিএমকে হসপিটালের প্রধান উপদেষ্টা ও হেড অফ হেলথ ডা. কাজী সুদীপ্তা কবিরের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222