ভোটের আগে নাফনদে বিজিবির নৌ-স্থল টহল বৃদ্ধি

by Fatih Work

কক্সবাজারের মায়ানমার সীমান্তবর্তী সংসদীয় আসন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাফনদে টহল জোরদার করেছে বিজিবি। পাশাপাশ স্থলভাগেও টহল বাড়িয়েছে সরকারের এ সংস্থাটি।

রবিবার (১ ফেব্রুয়ারি) থেকে টেকনাফ সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়। নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে স্থানীয় প্রশাসনকে সহায়তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচন পরবর্তী সময় পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় বিজিবি।

বিজ্ঞাপন
banner

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, “আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা নাফনদে নৌ-টহল কার্যক্রম বৃদ্ধি করেছি; যাতে নাফনদ ব্যবহার করে সীমান্তে সন্ত্রাসী কার্যক্রম, গোলাগুলি এবং ভীতিকর পরিবেশ সৃষ্টি প্রতিহত করা যায়। নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে তৎপরতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছি।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222