নরসিংদীতে পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধে ঢাকা-সিলেট মহাসড়ক অচল

by Fatih Work

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছে।

বিজ্ঞাপন
banner

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে নরসিংদীর সাহেপ্রতাব এলাকার পুলিশ লাইন্স সড়কে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি পালন করেন।

স্থানীয় এলাকাবাসী বলেন, “আজ সকালে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা হঠাৎ করেই ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেন। এরপর তারা সড়কের ওপর গাছের গুঁড়ি ও বেঞ্চ বসিয়ে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ করে দেন। এতে করে সড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।”

সরেজমিনে গিয়ে দেখা যায়, কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ঢাকা-সিলেট মহাসড়কের ওপর অবস্থান নিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেন। এ সময় শিক্ষার্থীরা তাদের ৪ দফা দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকেন।

তাদের এই অবরোধের ফলে সড়কের দুই পাশে যানজট প্রায় ৫ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে যাত্রীসহ সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন।

খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার চেষ্টা করছেন বলে জানা গেছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222