ভোটের জন্য মুনাফেকি করছে জামায়াত: টুকু

by amirulislamluqman20@gmail.com

সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জামায়াতে ইসলামী এখন যে মুনাফেকি করছে সেইফ ভোটের জন্য, ক্ষমতার জন্য। জামায়াত শুধু মুনাফেকই না ইসলামের বাইরে চলে গেছে, তাদেরকে ইসলামই বলা যায় না। তাই এখন দাঁড়িপাল্লা মার্কা ক্ষমতায় আনা যাবে না, জামায়াতকে ক্ষমতায় আনা মানে আমাদের যে লাখ লাখ মানুষ জীবন দিয়েছে লাখ লাখ মা বোনের ইজ্জত গেছে তাদের প্রতি অসম্মান করা হবে। দাঁড়িপাল্লায় ভোট দিলে মুনাফিকদের সাথে হাত মেলানো হবে।

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নান্দিনামধু গ্রামে ধানের শীষ প্রতীকের গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন
banner

তিনি আলেম ওলামাদের বরাত দিয়ে বলেন, তাই আমি আপনাদের স্বরণ করিয়ে দিচ্ছি, এই দলটা পাকিস্থানের লোকরাও দেখতে পারে না মুনাফেকির কারণে। আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আর যাই করেন, ভোটটা দাঁড়িপাল্লায় দিবেন না।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222