সারজিসের পথসভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, গুনতে হয়েছে জরিমানা

by Nur Alam Khan

পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলমের নির্বাচনী পথসভায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত জরিমানা আরোপ করেছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি বাজারে আয়োজিত পথসভায় অভিযান চালিয়ে সারজিস আলমের প্রতিনিধিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন
banner

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নির্ধারিত সময়ের বাইরে রাত ৮টার পর মাইক ব্যবহার করে নির্বাচনী বক্তব্য দেওয়ার অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়। এ সময় নির্বাচনী আচরণবিধির ১৭(২) ধারা লঙ্ঘনের দায়ে সারজিস আলমের প্রতিনিধি হাবিবুর রহমান হাবিবকে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তেঁতুলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম আকাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, আচরণবিধি ভঙ্গের কারণে ১১ দলীয় জোটের সভায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে বিধি মেনে চলার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

এ বিষয়ে সারজিস আলমের প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব বলেন, বক্তব্য চলাকালে নির্ধারিত সময় অতিক্রম হয়ে যাওয়ায় জরিমানার মুখে পড়তে হয়। আইন ও বিধির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করা হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222