211
নাজমুল হুদা মজনু >>>
ভালো মন্দের সঠিক বুঝ নেই
সময় শেষ হয় দুনিয়া খুঁজতেই।
দিনরাত কেটে যায় স্বপ্ন সাজাতে
দ্বন্দ্ব সঙ্কট প্রজা আর রাজাতে।
সমাধান খোঁজে পরের বুদ্ধিতে
উদ্যোগ নেই তো আত্মশুদ্ধিতে।
ছলেবলে কৌশলে কত লুটপাট
সম্পদ জমাজমি ফসলের মাঠ।
প্রাচুর্যের লোভে শত ধোঁকাবাজি
রাজনীতির মাঠে দেয় ডিগবাজি।
নাচগানে মত্ত হয়ে করে মাতলামি
গলাবাজির মঞ্চে কত আঁতলামি।
যেতে হবে একাকী আগে-পরে
কে থাকে স্থায়ী এ বিশ্ব চরাচরে।
সবাইকে দিতে হবে পষ্ট জবাব
হোক সে গরিব অথবা নবাব।
যত জড়িয়ে যাও শয়তানি জালে
মূল্যহীন জীবন যে ইহ-পরকালে।
মিথ্যা ভাষণে ভরা মিডিয়ার খবর
ভুলে যেও না ভাই সামনে কবর।
এমএআর/
