ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে নরসিংদীতে প্রশিক্ষণ কর্মশালা

by Fatih Work

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন
banner

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়।

নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার–এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও ভোটগ্রহণকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল-ফারুক এবং জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহীন আকন্দ।

প্রশিক্ষণ কর্মশালায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের যথাযথভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপসহ প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222