জামালপুর সহ তিন জেলায় ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন

by Fatih Work

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে জামালপুর, টাঙ্গাইল ও কুড়িগ্রাম জেলার ২১টি উপজেলায় ৪৩ প্লাটুন সদস্য মোতায়েন করছে ৩৫ বিজিবি জামালপুর ব্যাটালিয়ান। তারা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান ৩৫ বিজিবি জামালপুর ব্যাটালিয়নের পরিচালক অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান।

লে. কর্নেল হাসানুর রহমান জানান, নির্বাচনকালীন নিরাপত্তা জোরদার ও নিশ্চিত করতে তিন জেলায় ৪৩ প্লাটুনে ৯ শতাধিক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা আগামী ৮ ফেব্রুয়ারী থেকে ১৪ ফেব্রুয়ারী পর্যন্ত ২১টি অস্থায়ী বেস ক্যাম্পের মাধ্যমে ১৪ টি সংসদীয় আসনে দায়িত্ব পালন করবেন। এর মধ্যে টাঙ্গাইল জেলার ১২টি উপজেলায় ৮টি সংসদীয় আসনে ১২টি বেস ক্যাম্পে ১৯ প্লাটুন, জামালপুর জেলার ৭টি উপজেলায় ৫টি সংসদীয় আসনে ৭টি বেস ক্যাম্পে ১৬ প্লাটুন এবং কুড়িগ্রাম জেলার ২টি উপজেলায় ১টি সংসদীয় আসনে ২টি বেস ক্যাম্পে ৮ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, “সীমান্তবর্তী জামালপুর -১ আসনের দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ এবং কুড়িগ্রাম জেলার চররাজিবপুর ও রৌমারী উপজেলায় সেনাবাহিনী মোতায়েন না থাকায় এই চার উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে।”

তিনি আরো বলেন, “নির্বাচন পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে প্রতিটি উপজেলা এবং ভোটকেন্দ্রে নিয়মিত রেকি (রিকনাইস্যান্স) ও নিরাপত্তা মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি প্রত্যন্ত এলাকায় দিন-রাত বিশেষ টহল জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রমও বৃদ্ধি করা হয়েছে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222