কালো টাকা, প্রশাসন প্রভাব: ফরিদপুর-৪ নির্বাচনী নাটক

by Fatih Work

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের পক্ষে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর প্রভাব বিস্তারের অভিযোগ তুলেছেন কৃষকদলের সাধারণ সম্পাদক ও বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম বাবুল।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলায় নিজ বাড়িতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

বিজ্ঞাপন
banner

সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম বাবুল দাবি করেন, নিক্সন চৌধুরী দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার ঘনিষ্ঠ সমর্থক স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগকে ‘ছায়া প্রার্থী’ হিসেবে ব্যবহার করছেন। একই সঙ্গে কালো টাকা ছড়িয়ে নির্বাচনী পরিবেশ প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, এর মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, “স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ প্রশাসনকে প্রভাবিত করার পাশাপাশি বিএনপির প্রার্থীকে প্রশ্নবিদ্ধ করতে নানা ধরনের মিথ্যাচারে লিপ্ত রয়েছেন। নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি।”

এ সময় তিনি স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগকে নিক্সন চৌধুরীর সমর্থক উল্লেখ্য করে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান। তবে এসব ষড়যন্ত্র সফল হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন শহিদুল ইসলাম বাবুল।

এর প্রতিক্রিয়ায় ফরিদপুর-৪ (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন) আসনে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ বলেন, “তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বরং শহিদুল ইসলাম বাবুল পতিত সরকারের চিহ্নিত অপরাধীদের দলে অন্তর্ভুক্ত করে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নষ্ট করছেন।”

তিনি আরও দাবি করেন, তার পক্ষে কাজ করা সমর্থকদের বিএনপির লোকজন হুমকি-ধামকি ও ভয়ভীতি দেখাচ্ছে। এ বিষয়ে তিনি গত ১ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকে অবহিত করেছেন।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222