জামায়াত প্রার্থীর ক্যাম্পে হামলা, অভিযুক্তকে কারাদণ্ড

by Fatih Work

নওগাঁ-৫ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আবু সাদাত মো. সায়েমের নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনায় লিটন কুমার চৌহান নামে এক ব্যক্তিকে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে আসনটির নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. আসাদুজ্জামান নূর এই রায় ঘোষণা করেন। কারাদণ্ডপ্রাপ্ত লিটন কুমার চৌহান শহরের নুনিয়াপাড়া সুইপার কলোনীর বাসিন্দা।

বিজ্ঞাপন
banner

সূত্র জানায়, দিবাগত রাত ৪টায় শহরের মুক্তির মোড়ে জামায়াতের নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগের সময় লিটনকে হাতেনাতে আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেন।

অভিযুক্তের রাজনৈতিক পরিচয় নিশ্চিত না হলেও, অভিযোগপত্রের ভিত্তিতে কমিটি তার কার্যকলাপকে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ৭(ঘ) ও ১৫(গ) লঙ্ঘন হিসেবে চিহ্নিত করে। এরপর সংক্ষিপ্ত বিচারে তাকে দোষী সাব্যস্ত করে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

জামায়াত প্রার্থী আবু সাদাত মো. সায়েম বলেন, “জনগণ ১২ ফেব্রুয়ারি এর জবাব দেবে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222