‘একটি দল জাল ভোট দিতে বোরকা-নেকাব তৈরি করছে’

by amirulislamluqman20@gmail.com

একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে এবং লক্ষ্মীপুরে ভোটের সিল তৈরির ঘটনায় সেই দলের নেতাদের জড়িত থাকা এর বড় প্রমাণ বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

এছাড়া, ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে বিপুল সংখ্যক বোরকা ও নেকাব তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

বিজ্ঞাপন
banner

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, ‘লক্ষ্মীপুরে ভোটে ব্যবহারের জন্য অবৈধ সিল উদ্ধারের ঘটনায় একটি প্রিন্টিং প্রেসের মালিক গ্রেফতার হয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে বলেছেন যে জামায়াতে ইসলামীর একজন নেতার নির্দেশেই এসব সিল তৈরি করা হয়েছে।’

আসন্ন নির্বাচনে দেশের সব কেন্দ্রে বিশেষ করে নারী ভোটকক্ষে পর্যাপ্ত সংখ্যক নারী পোলিং অফিসার নিয়োগ নিশ্চিত করারও আহ্বান জানান তিনি। তিনি বলেন, ‘আইন ও বিধিমালা অনুযায়ী ভোটারের মুখ দেখে ভোটার শনাক্তের বিষয়টি নিশ্চিত করতে হবে।’

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222