নাশকতার উদ্দেশ্যে ফরিদপুরে পুকুরে অস্ত্র উদ্ধার

by Fatih Work

ফরিদপুরের কানাইপুর আখ সেন্টার সংলগ্ন একটি পুকুর থেকে বস্তা ও স্কচটেপে মোড়ানো অবস্থায় ছয়টি আগ্নেয়াস্ত্র, গুলি এবং বিপুল পরিমাণ ধারাল অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধার অভিযানে অংশ নেন পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যরাও।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সদর উপজেলার কানাইপুর আখ সেন্টারের পাশে ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন পুকুরে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন
banner

ফরিদপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর সোহেল আহমেদ জানান, নাশকতার উদ্দেশ্যে অস্ত্র ও গোলাবারুদ পুকুরে ফেলে রাখার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। প্রথমে সেচ যন্ত্রের মাধ্যমে পানি অপসারণ করা হয়, পরে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় জাল টেনে চারটি প্যাকেট ও বস্তা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে—চারটি বিদেশি পিস্তল, দুটি সিঙ্গেল ব্যারেল পাইপগান, ১৬ রাউন্ড পিস্তলের গুলি, দুটি কার্তুজ, বিভিন্ন আকারের ১০০টি ধারাল অস্ত্র এবং আটটি চাইনিজ কুড়াল। এছাড়াও শরকির ধারাল অংশও উদ্ধার করা হয়েছে।

মেজর সোহেল আহমেদ জানান, উদ্ধার হওয়া অস্ত্রগুলোর সঙ্গে থানার লুট হওয়া পুলিশের আগ্নেয়াস্ত্রের কোনো মিল পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্বাচনের আগে নাশকতার উদ্দেশ্যে এসব অস্ত্র পুকুরে রাখা হয়েছিল।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222