‘৩০০ আসনের মধ্যে বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ের বিষয়ে নিশ্চিত’

by naymurbd1999@gmail.com

বাংলাদেশের প্রধানমন্ত্রী পদের লড়াইয়ে এগিয়ে থাকা তারেক রহমান জাতীয় সরকার গঠনের প্রস্তাব নাকচ করেছেন। তিনি বলেছেন, নির্বাচনে তাঁর দল এককভাবে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। গত শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে তারেক রহমান বলেন, ‘২০২৪ সালে তিনি বাংলাদেশের আইনের চোখে অপরাধ করেছেন। রায় হয়েছে, তাই তাঁকে বিচারের আওতায় আনতে হবে।’
শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরার বিষয়ে তিনি বলেন, ‘যে কোনো অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিকে পরিণাম ভোগ করতে হবে। জনগণ যদি কাউকে গ্রহণ করে, তবে যে কারও রাজনীতি করার অধিকার আছে।’

বিজ্ঞাপন
banner

দলীয় কার্যালয়ে বাবা ও মায়ের ছবির নিচে বসে তারেক রহমান বলেন, ‘আমি আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নিয়ে কীভাবে সরকার গঠন করব? তাহলে বিরোধী দলে কে থাকবে?’ তিনি আরও বলেন, ‘আমি জানি না তারা কতগুলো
আসন পাবে। তবে তারা যদি বিরোধী দলে থাকে, আমি তাদের ভালো প্রতিদ্বন্দ্বী হিসেবে পাওয়ার আশা করি।’

তাঁর সহযোগীরা জানিয়েছেন, ৩০০ আসনের মধ্যে বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ের বিষয়ে নিশ্চিত। দলটি ২৯২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং বাকি আসনগুলো তাদের মিত্রদের জন্য ছেড়ে দিয়েছে। তারেক রহমান সংখ্যা উল্লেখ না করে বলেন, ‘সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন আমরা পাব।’

জনমত জরিপগুলোতে বিএনপির জয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে জামায়াত জোটের পক্ষ থেকেও বড় চ্যালেঞ্জের ইঙ্গিত রয়েছে।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222