নান্দাইলে জামায়াতের নির্বাচনি জনসভায় জবাবদিহিতার প্রতিশ্রুতি

by Fatih Work

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে জনগণের জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠন করা হবে। ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের ভোটে জামায়াতে ইসলামী সরকার গঠন হলে এমপি-মন্ত্রীরা জনগণের কাছে পাই টু পাই হিসাব দিতে বাধ্য হবেন।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ময়মনসিংহ-৯ নান্দাইলে ১১ দলীয় ঐক্যের ফুলকপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “ইতোমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নেতারা নির্বাচিত হওয়ার পর কোনো গাড়ি হয়নি, বাড়িও হয়নি, নতুন কাপড়ও বদলায়নি। অথচ যারা ক্ষমতায় এসেছে, তারা বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আরেকজন ফ্যাসিবাদী সরকার গঠনের কারণে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছে। তাই কোনো ফ্যাসিবাদ ও দুর্নীতিবাজকে ক্ষমতায় বসানো যাবে না। তিনি ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে জামায়াত ইসলামের দাঁড়িপাল্লা বা সমর্থিত প্রার্থীর ফুলকপির প্রতীককে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করুন।”

নান্দাইল উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির কাজী শামসুদ্দিনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় নির্বাচনি জনসভায় আরও বক্তব্য রাখেন—নান্দাইল আসনে জামায়াত সমর্থিত ফুলকপি প্রতীকের সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন, বাংলাদেশ খেলাফত মজলিস নান্দাইল উপজেলা শাখার সভাপতি মুফতি মাওলানা শামছুল ইসলাম রহমানি, মুফতি আরিফ আব্দুল্লাহ, মুস্তাফিজুর রহমান মোস্তাক, মাওলানা খাইরুল ইসলাম, নুরুল আমিন, যুব পরিষদ নেতা আরিফ খান, ময়মনসিংহ জেলা ছাত্রশিবিরের সভাপতি শফিকুল ইসলাম হামীম প্রমুখ।

সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন তার বক্তব্যে বলেন, “১২ ফেব্রুয়ারি ফুলকপি প্রতীক ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে দেশে নজিরবিহীন জনগণের রাজনীতি প্রতিষ্ঠা করব। আপনারা হবেন এমপি, আর আমি হবো আপনাদের পাহারাদার। নান্দাইলের রাস্তাঘাট, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টিসহ সমস্ত উন্নয়নের সুনির্দিষ্ট তালিকা জনগণের সামনে প্রকাশ করা হবে। আমি জীবন দিয়ে হলেও মানুষের উন্নয়নে কাজ করে যাব। ইনশাআল্লাহ নান্দাইলের রাজনীতি বাংলাদেশের মানুষ অনুকরণ করবে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222