কেন্দ্র দখলের চেষ্টা হলে প্রশাসন নিয়ে রুখে দাঁড়াব: এস এম কামাল

by Fatih Work

ফেনী-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন বলেছেন, জনগণের জন্য বরাদ্দকৃত এক টাকাও আত্মসাৎ করা হবে না। নির্বাচিত হলে পরশুরামে একটি বিশ্ববিদ্যালয় কলেজ স্থাপন করা হবে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পরশুরাম মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর জামায়াত আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, “অতীতে বেড়িবাঁধ নির্মাণে দুর্নীতি হয়েছে। ভবিষ্যতে যত টাকা বরাদ্দ দেওয়া হবে, ঠিক তত টাকার কাজই হবে।” কেন্দ্র দখল বা অনিয়মের চেষ্টা হলে প্রশাসনকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা নূর মোহাম্মদ। প্রধান বক্তা ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান। জনসভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222